ঢাকা    মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সিংগাইরে বড় ভাইয়ের পরিবারের মারপিটে ছোট ভাই নিহত

সিংগাইরে বড় ভাইয়ের পরিবারের মারপিটে ছোট ভাই নিহত


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: সোমবার, ১১ মার্চ ২০২৪


 সিংগাইরে বড় ভাইয়ের পরিবারের মারপিটে ছোট ভাই নিহত

মানিকগঞ্জ: সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বড় ভাইয়ের পরিবারের লোকজনের মারপিটে ছোট ভাই কহেল উদ্দিন(৬০) খুন হয়েছেন। নিহত কহেল উদ্দিন সোমবার (১১ মার্চ) ভোর ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত কহেল উদ্দিন মুন্সী উপজেলার জামির্ত্তা ইউনিয়নের মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিন মুন্সীর ছেলে। সে ৫ সন্তানের জনক।
স্থানীয়রা ও পরিবাররিক সূত্রে জানা যায়, নিহত কহেল মুন্সী ও তার বড় ভাই ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘদিন যাবত জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিলো। রবিবার দুপুর দেড় টার দিকে কহেল মুন্সী ও তার প্রবাস ফেরত ছেলে শাহানুর বসত বাড়ির সীমানা পরিস্কার করতে যায়। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বড় ভাই ইসলাম মুন্সী (৬৫) , তার ছেলে হৃদয়(২৪), স্ত্রী কুলসুম (৫৫), মেয়ে রোজিনা(২৮) ও নাতনী কনক(১৮) লাঠি-সোটা নিয়ে কহেল মুন্সী ও তার ছেলে শাহানুরকে মারধর করে। সেই সঙ্গে অসুস্থ স্ত্রী সাফিয়া খাতুনকেও প্রহার করে তারা।

এতে কহেল মুন্সীসহ তার পরিবারের ৩ জনই মারাত্মক আহত হন। আহতদের মধ্যে কহেল মুন্সী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। অপর আহতদ্বয় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
নিহত কহেল মুন্সীর মেয়ে রৌশনারা বলেন, দিন-দুপুরে আমাদের পরিবারের ওপর হামলা করা হয়েছে। আমি আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। মামলার প্রস্তুতি চলছে।

এনএন

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫৪   ৫২২ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


স্বাধীনতার ৫৫ বছরেও সংরক্ষণ হয়নি গণকবর
ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন
আড়াইহাজারে সাত দিনেও উদ্ধার হয়নি অপহৃত স্কুল ছাত্রী
দোহারে নির্বাচনী আচরণবিধি মেনে ধানের শীষের প্রার্থীর ব্যানার-পোস্টার অপসারণ
ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতির মায়ের সুস্থতা কামনায় দোয়া



আর্কাইভ