Ajker Rupantor

বিতর্কিত বিজ্ঞাপনের পর দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারালেন সিডনি
একটি বিজ্ঞাপন প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। বিজ্ঞাপনটি প্রকাশের পর দুই দিনে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি।

খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ নভিগের বিজ্ঞাপনটিতে নগ্ন অবস্থায় দেখা গেছে ‘ইউফোরিয়া’ তারকাকে। শরীরের বিভিন্ন অংশ আড়াল করতে ব্যবহার করা হয়েছে ফুটবল, বাস্কেটবল, সকার বল ও হকি নেট।

গত বুধবার ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটি প্রকাশ করেন সিডনি। এক মিনিটের বিজ্ঞাপনটি এরই মধ্যে ১১ লাখের বেশি লাইক পেয়েছে। বিজ্ঞাপন প্রকাশের পর প্রথম তিন দিনে অবশ্য তাঁর অনুসারী কমেনি; বরং প্রায় ৫০ হাজার বেড়েছিল।

এরপর চিত্র বদলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের হিসাবে, রোববার সিডনির অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন অনুসারী কমে। পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী তাঁকে আনফলো করেন। সব মিলিয়ে দুই দিনে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি।

তবে সংখ্যাটি সিডনির মোট অনুসারীর তুলনায় খুব বেশি নয়। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ২ কোটি ৫০ লাখের বেশি। ফলে এ সময়ে হারানো অনুসারীর সংখ্যা মোট অনুসারীর ১ শতাংশের কম।

বিজ্ঞাপন নিয়ে বিতর্ক

বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। নারী ক্রীড়াবিদদের একটি অংশও এতে আপত্তি জানিয়েছেন। তাঁদের অভিযোগ, খেলাধুলার প্রচারণায় নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে।

অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাসও ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘এটি দেখে আমি কতটা ক্ষুব্ধ, তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা এমন এক পৃথিবীতে কীভাবে বাস করছি, যেখানে নারীর শরীরকে পণ্য বানানো এবং নারীদের খেলাধুলাকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা এখনো চলছে?’

কী বললেন সিডনি

সমালোচনার মধ্যে বিজ্ঞাপনটি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সিডনি। গত সপ্তাহে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রচারণাটি ছিল একটি মজার ভাবনাকে তুলে ধরার চেষ্টা। ধারণাটি সহজ—সব কোলাহল সরিয়ে পুরো মনোযোগ খেলাধুলার দিকে দেওয়া। প্রচারণাটিতে আত্মবিশ্বাস, রসিকতা ও খেলাচ্ছলে সেই ভাবনাই তুলে ধরা হয়েছে।’

নভিগের সঙ্গে সিডনির সম্পর্ক শুধু বিজ্ঞাপনের নয়। তিনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার হয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকানারও অংশীদার তিনি। বিজ্ঞাপনে সিডনিকে বলতে শোনা যায়, নভিগে যুদ্ধ, মৃত্যু বা রাজনীতি নিয়ে বাজি ধরার সুযোগ নেই। এখানে শুধু খেলাধুলা নিয়ে পূর্বাভাস দেওয়ার সুযোগ রয়েছে।

সমালোচনার মধ্যেই রোববার নভিগের বিজ্ঞাপনের কয়েকটি ছবি ও ভিডিও আবার নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন সিডনি। ক্যাপশনে লেখেন, ‘ইটস গেমডে।’ সঙ্গে নভিগের অ্যাকাউন্ট ও হ্যাশট্যাগ ব্যবহার করেন তিনি।

এরপর ইনস্টাগ্রাম স্টোরিতে ইএসপিএনের ‘বডি ইস্যু’র কয়েকটি প্রচ্ছদও প্রকাশ করেন সিডনি। ওই ম্যাগাজিনের প্রচ্ছদে অতীতে নগ্ন বা স্বল্প পোশাকে বিভিন্ন ক্রীড়াবিদকে দেখা গেছে।

সিডনির এই পোস্টকে অনেকে বিজ্ঞাপনটির সমালোচনার জবাব হিসেবে দেখেছেন। যদিও সমালোচকদের উদ্দেশে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।

বিজ্ঞাপন নিয়ে আগেও বিতর্কে সিডনি

বিজ্ঞাপন নিয়ে বিতর্কে সিডনি সুইনির নাম এর আগেও এসেছে। গত বছর আমেরিকান ইগলের একটি জিনসের বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। ওই প্রচারণার স্লোগান ছিল, ‘সিডনি সুইনির দারুণ জিনস।’ শব্দের খেলা নিয়ে তখন বিতর্ক হয়েছিল।

চলতি বছর নিজের অন্তর্বাসের ব্র্যান্ড সির্নের প্রচারণায়ও আবেদনময় ছবি ও ভিডিও প্রকাশ করেছেন সিডনি।

তবে নভিগের বিজ্ঞাপনকে ঘিরে এবারের বিতর্কের পরিসর কিছুটা আলাদা। কারণ, নারী ক্রীড়াবিদদের একটি অংশ প্রশ্ন তুলেছেন—খেলাধুলায় নারীদের দীর্ঘদিনের পরিশ্রম ও সাফল্যের বদলে কেন তাঁদের শরীরকে বিজ্ঞাপনের মূল আকর্ষণ হিসেবে দেখানো হবে?

এন/ এস

সংবিধান সংস্কার নিয়ে সরকারকে হস্তক্ষেপের আহ্বান গোলাম পরওয়ারের
সংবিধান সংস্কারে বিএনপি সরকার ওয়াদা ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের মাত্র ছয় মাস হয়েছে। জাতির সঙ্গে ওয়াদা ভঙ্গ করে এখন দেশ যেভাবে চলছে, তাতে দেশে দারুণ সংকট তৈরি হবে। তখন কিছু করার পথ রুদ্ধ হয়ে যাবে।

এ পরিস্থিতি যাতে না হয়, সে জন্য সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন জামায়াতের সেক্রেটারি। তিনি বলেন, রাষ্ট্রপতি যাতে ক্ষমতাসীন দলকে সংবিধান সংস্কারের পথে আসার বিষয়ে হস্তক্ষেপ করেন। প্রধানমন্ত্রীকে সংবিধান সংস্কার মেনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার, তেল-গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা দাবিতে আগামী শনিবার ঢাকা থেকে রংপুর পর্যন্ত সড়কপথে লংমার্চ করবে ১১ দল। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে জোটের বৈঠক হয়। বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিও লংমার্চের দাবিনামায় যুক্ত করা হয়।

বৈঠকে অনুমোদন হয়, আগামী শনিবার সকাল ৭টায় রংপুর অভিমুখে লংমার্চ শুরু হবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। সংসদের সামনে লাখো মানুষের জমায়েত শেষে সকাল ৮টায় যাত্রা করবে লংমার্চ। সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, দুপুর ১২টায় সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বিকেল ৪টায় বগুড়ার মাটিডালি বিমান মোড় এবং বিকেল সাড়ে ৫টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় পথসভা হবে। সন্ধ্যা ৭টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হবে।

বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলাম পার্টির আমির আব্দুল কাইয়ুম সুবহানী, জাপগার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলামসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ছিলেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

বৈঠকের পর ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করছে। জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস তো বাংলাদেশে আছে, স্মরণ রাখতে হবে।

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যাওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে সরকার প্রত্যাখ্যান করতে পারে, দেশের ইতিহাসে এমন নজির নেই। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার পবিত্র কোরআন-সুন্নাহর বদলে হেবা আইনের ওপর হস্তক্ষেপ করেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আইন পরিবর্তন করে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার ষড়যন্ত্র করছে সরকার। সব জায়গায় সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা দেখাতে গিয়েই অনেকে ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী চরিত্র অর্জন করেছে—সরকারকে এ শিক্ষা নিতে হবে। সরকার যেন এ পথ থেকে ফিরে আসে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, কেউ যেন শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা না করেন। লংমার্চ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। কোনো বিশৃঙ্খলা চাই না, কাউকে বিশৃঙ্খলা করতে দেব না। সরকারের কাছে আহ্বান—জনগণের কণ্ঠস্বরকে সম্মান করুন, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করুন। জনগণের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিন।

এন/ এস

জহুরুল কামাল কলেজের প্রায় কোটি টাকা উত্তোলনের অভিযোগে আদালতে মামলা
পাবনা: সুজানগরের দুলাই সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদের স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে বিভিন্ন সময়ে প্রায় এক কোটি টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে কলেজটির হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গিয়াস কামাল তপনের বিরুদ্ধে।

তবে গিয়াস কামাল তপনের দাবি, স্বাক্ষর জাল করা হয়নি; অধ্যক্ষের সম্মতিতে ও তাঁর স্বাক্ষরেই তিনি বিভিন্ন সময়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেছেন।

ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।

বৃহস্পতিবার সরকারি ডাঃ জহুরুল কামাল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মজিদ কলেজের প্রায় এক কোটি টাকা তাঁর স্বাক্ষর জাল করে বিভিন্ন সময়ে উত্তোলনের অভিযোগে গিয়াস কামাল তপনের বিরুদ্ধে পাবনা আদালতে মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় দুলাই জনতা ব্যাংক শাখা কর্তৃপক্ষের উদাসীনতা ও গাফিলতির কথাও উল্লেখ করা হয়েছে।

কলেজের প্রশাসনিক সূত্র জানায়, গত ১০-০৯-২০২৬ তারিখে অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মজিদ দুলাই জনতা ব্যাংক শাখায় কলেজের হিসাব থেকে ২২ হাজার ৫০০ ও ৩৯ হাজার ৯০০ টাকা উত্তোলনের জন্য পৃথক দুটি চেকে স্বাক্ষর করে গিয়াস কামাল তপনের কাছে দেন। পরে একই দিন ব্যাংক থেকে অধ্যক্ষের মোবাইল নম্বরে একটি চেকের মাধ্যমে ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা উত্তোলনের বার্তা আসে।

মোবাইলে বার্তা পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হলে অধ্যক্ষ ব্যাংকে গিয়ে জানতে পারেন, তাঁর স্বাক্ষরযুক্ত চেকের মাধ্যমে গিয়াস কামাল তপন টাকা উত্তোলন করেছেন। ঘটনার পর অভিযুক্তকে চেক লেখার দায়িত্ব থেকে সরিয়ে অন্য শাখায় নিয়োজিত করা হয়।

অধ্যক্ষ প্রফেসর ড. আব্দুল মজিদ বলেন, “আমি গত ১০ তারিখে ৬২ হাজার ৪০০ টাকা উত্তোলনের জন্য পৃথক দুটি চেক দিয়েছিলাম। কিন্তু বিকেলে আমার মোবাইলে ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা উত্তোলনের বার্তা আসে। বিষয়টি সন্দেহ হলে আমি ব্যাংক ম্যানেজারকে ফোন দিই। তিনি আমাকে তিনটি চেক জমা দেওয়ার কথা বলেন। পরে ব্যাংকে গিয়ে ২ লাখ ২২ হাজার ৫০০ টাকা উত্তোলনের চেকে যে স্বাক্ষর রয়েছে, তার সঙ্গে আমার স্বাক্ষরের কোনো মিল নেই জানালে ব্যাংকের ম্যানেজার মোজাম্মেল হক কোনো সদুত্তর দিতে পারেননি।”

তিনি আরও বলেন, “পরে আমি কলেজে এসে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। কয়েকজন শিক্ষকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি পাবনা আদালতে মামলা দায়ের করেছি।”

এর আগেও কলেজের বিভিন্ন হিসাব থেকে তাঁর স্বাক্ষর জাল করে প্রায় কোটি টাকা উত্তোলন করা হয়েছে বলে জানান তিনি।

দুলাই জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক মোজাম্মেল হকের কাছে চেকে অধ্যক্ষের স্বাক্ষরের মিল না থাকা সত্ত্বেও টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

স্থানীয় সচেতন মহল জানায়, অধ্যক্ষের একক স্বাক্ষরে টাকা উত্তোলন হয়ে থাকে। নিয়ম অনুযায়ী চেক বই অধ্যক্ষের কাছে থাকার কথা এবং প্রতি মাসে ব্যাংক হিসাবের বিবরণী অধ্যক্ষ মনোনীত ব্যক্তির পাওয়ার কথা। কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী এ ঘটনায় অধ্যক্ষ, কলেজের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর বা ব্যাংকের কেউ জড়িত থাকলে তদন্তপূর্বক তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এন/ এস

শেখ হাসিনাকে ফেরত না দেওয়ায় ভারতের বিরুদ্ধে রিজভীর অভিযোগ
শেখ হাসিনাসহ গণহত্যার সঙ্গে জড়িতদের আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত গভীর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার তাগিদ দিলেও ভারত তা আমলে নিচ্ছে না।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যিনি ১৪০০ তরুণ-কিশোর, ছাত্র-জনতা ও শ্রমিকের রক্ত ঝরিয়েছেন, সেই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। তাঁর সঙ্গে যারা গণতন্ত্রকামী মানুষের ওপর গুলি চালিয়েছে, গণহত্যা চালিয়েছে, তারাও সেখানে পালিয়ে রয়েছে। অথচ বাংলাদেশ সরকার আদালতের পরোয়ানা অনুযায়ী তাদের বারবার ফেরত চেয়েও পাচ্ছে না। অতীতে শেখ মুজিবুর রহমান হত্যার দায়ে অভিযুক্ত এক সাবেক মেজরকে ভারত যদি শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে পারে, তাহলে শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না—প্রশ্ন রাখেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার প্রসঙ্গে রিজভী বলেন, একজন স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে যথাযথ মর্যাদা না দিয়ে বিমসটেক চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই তিনি ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্ত জানানোর পরদিনই ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট নষ্ট হওয়ার কথা জানানো হয়। এটিকে তিনি ‘কূটকৌশল’ হিসেবে উল্লেখ করেন।

দেশের গ্যাস ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সংকট হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ও হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় সরকার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারসহ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে গ্যাস আমদানির উদ্যোগ নিচ্ছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে রেমিট্যান্স প্রবাহ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে বলে দাবি করে বর্তমান সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রশংসা করেন তিনি।

রিজভী বলেন, গত ১৬ বছর দেশে লুণ্ঠন, অর্থপাচার, গুম ও গুপ্তহত্যা চলেছে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠিত হয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে বিরোধী দল সরকারের সমালোচনা করলেও কোনো বিরোধী নেতা গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হননি।

মধুর ক্যান্টিন নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একাত্তরের অর্জন মুছে ফেলার কোনো চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনকে ‘বিশ্রাম মঞ্জিল’ বানানোর চেষ্টা শহীদ মধুর আত্মত্যাগের প্রতি অপমান বলেও মন্তব্য করেন তিনি। মানববন্ধনে মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এন/ এস

তিন যুগেও পাকা হয়নি গলাচিপার ৪ কিলোমিটার সড়ক, দুর্ভোগ অর্ধলক্ষ মানুষের
পটুয়াখালী: গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকায় তিন যুগেও পাকা হয়নি প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়ক। রামনাবাদ নদীর কোলঘেঁষে থাকা গুরুত্বপূর্ণ এ সড়কটি বর্ষা মৌসুমে কাদা-পানিতে একাকার হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার অর্ধলক্ষাধিক মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। বর্ষা এলেই সড়কটির বিভিন্ন অংশে হাঁটুসমান কাদা-পানি জমে যায়। এতে স্কুল, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। অনেক সময় কাদা-পানি পেরিয়ে বিদ্যালয়ে যেতে না পারায় শিক্ষার্থীদের অনুপস্থিত থাকতে হয়। একই সঙ্গে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচলও দুর্বিষহ হয়ে পড়ে।

এলাকাবাসী জানান, নলুয়াবাগীর প্রধান সড়কের সঙ্গে প্রায় ২৫ কিলোমিটার গ্রামীণ সড়ক সংযুক্ত রয়েছে। এসব সড়কের অধিকাংশই কাঁচা। ফলে বর্ষা মৌসুমে পুরো এলাকার যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে খাটে করে কাদা-পানি মাড়িয়ে নিয়ে যেতে হয়। সড়ক পাকাকরণের দাবিতে স্থানীয়রা বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছেন। এর মধ্যে সড়কের ওপর ধানের চারা রোপণ করে প্রতিবাদও করেছেন তারা। তবে এতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি বলে অভিযোগ তাদের।

নলুয়াবাগীর বাসিন্দা নুরুজ্জামান বলেন, “এখানকার রাস্তাগুলোর অবস্থা একেবারেই নাজুক। স্কুলগামী ছাত্রছাত্রী, নারী-শিশু ও বৃদ্ধদের বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয়।”

গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন বলেন, “নলুয়াবাগীর অভ্যন্তরীণ রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। একজন অসুস্থ মানুষকে হাসপাতালে নিতে হলে খাটে করে নিতে হয়। এক-দুটো সড়ক ছাড়া প্রায় সব রাস্তাই কাঁচা। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা-পানি থাকে। ২০২৬ সালে এসেও আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।”

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়ালিয়ার রহমান বলেন, “নলুয়াবাগীর প্রধান সড়কটি এখনও কাঁচা রয়েছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার প্রধান সড়কটির বর্তমান অবস্থা খুবই খারাপ। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। আমরা প্রকল্প বাস্তবায়ন করতে পারি, কিন্তু রাস্তা পাকাকরণের অনুমোদন দেওয়ার ক্ষমতা আমাদের নেই। স্থানীয় এমপি-মন্ত্রী মহোদয়রা ডিও লেটার দিলে পর আমরা বাস্তবায়ন করতে পারি।”

এলজিইডির তথ্যানুযায়ী, পটুয়াখালী জেলায় মোট ১২ হাজার ৩৩৮ কিলোমিটার গ্রামীণ সড়ক রয়েছে। এর মধ্যে গলাচিপা উপজেলায় ২ হাজার ৩৮ দশমিক ৫০ কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে পাকা হয়েছে ৪০৮ দশমিক ৯০ কিলোমিটার। বাউফলে ২ হাজার ৩৯৫ দশমিক ৩০ কিলোমিটারের মধ্যে পাকা ৮৭০ দশমিক ৮০ কিলোমিটার, দশমিনায় ৯৮৪ কিলোমিটারের মধ্যে ২২৯ কিলোমিটার, কলাপাড়ায় ১ হাজার ৯৮৬ কিলোমিটারের মধ্যে ৩৯২ দশমিক ৬০ কিলোমিটার, মির্জাগঞ্জে ৯২৬ দশমিক ৮০ কিলোমিটারের মধ্যে ৩০২ দশমিক ৩০ কিলোমিটার, দুমকীতে ৪৭৯ দশমিক ৭০ কিলোমিটারের মধ্যে ১৯৫ দশমিক ৪০ কিলোমিটার, রাঙ্গাবালীতে ৮২৯ দশমিক ১০ কিলোমিটারের মধ্যে ১৫০ দশমিক ৬০ কিলোমিটার এবং পটুয়াখালী সদর উপজেলায় ২ হাজার ৬৯৮ দশমিক ৯০ কিলোমিটারের মধ্যে ৫৬৪ দশমিক ৪০ কিলোমিটার সড়ক পাকা হয়েছে।

দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে নলুয়াবাগীর কাঁচা সড়কগুলো দ্রুত পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এন/ এস

আড়াইহাজারের ছয় জলাশয়ে ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত
নারায়ণগঞ্জ: আড়াইহাজারে উন্মুক্ত জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। মৎস্য অধিদফতরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে উপজেলার ছয়টি জলাশয়ে মোট ২৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান, এসিল্যান্ড মোস্তাফিজুর রহমান ইমন, উপজেলা কৃষি অফিসার রাসেল মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আমিনুল হক মিয়াজী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ বিভিন্ন দপ্তরের প্রধান এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বলেন, দেশের মাছ উৎপাদন বাড়ানো এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও বংশবৃদ্ধি অব্যাহত রাখতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়েছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুর, হাড়িদোয়া নদীসহ প্রাকৃতিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার ফলে স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি ভাতে-মাছে বাঙালি—এই কথা পুলণরাভিত্তি ঘটবে। মৎস্যজীবীদের জীবিকাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তিনি অবমুক্ত করা পোনা মাছ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাছগুলো যাতে নির্বিঘ্নে বড় হতে পারে, সে বিষয়ে সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার অনুরোধ করেন।

এন/ এস

দুমকিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান
পটুয়াখালী: দুমকিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যোগে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও বাল্যবিবাহ রোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় উপজেলার ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রথমে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশা নিধনে স্প্রে করা হয়। এরপর বিদ্যালয়ের আঙিনায় বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের করণীয় বিষয়ে পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা বেগম ও উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী লতিফ মোহসেনা পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, জামলা এইচ আব্দুল গনি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং গাছের চারা রোপণ করেন।

এন/ এস

টেংরাগিরি সংরক্ষিত বনে প্রকাশ্যে গাছ কেটে পাচারের অভিযোগ
বরগুনা: তালতলীতে উপকূলীয় এলাকার প্রাকৃতিক সুরক্ষা প্রাচীর হিসেবে খ্যাত ‘টেংরাগিরি’ সংরক্ষিত বনাঞ্চল প্রকাশ্যে গাছ চুরির কারণে উজাড় হচ্ছে। অভিযোগ উঠেছে, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে কয়েকটি সক্রিয় চক্র প্রতিনিয়ত এই বনের মূল্যবান গাছ কেটে পাচার করছে। বন উজাড় চললেও বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে। স্থানীয়রা বন ধ্বংসের প্রতিবাদ করলে তাদের উল্টো গাছ কাটার মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, টেংরাগিরি বনের আয়তন ১৩ হাজার ৬৪৪ একর। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা টেংরাগিরি একসময় সুন্দরবনের অংশ ছিল। ১৯২৭ সালের বন আইনের জরিপ অনুযায়ী, ১৯৬০ সালের ১২ জুলাই এটিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করা হয়। ১৯৬৭ সালে টেংরাগিরি বনাঞ্চল হিসেবে নামকরণ করা হয়। বনে রয়েছে গেওয়া, জাম, ধুন্দল, কেওড়া, সুন্দরী, বাইন, করমচা, কেওয়া, তাল, কাঁকড়া, বনকাঁঠাল, রেইনট্রি, হেতাল, তাম্বুলকাটা, গরানসহ বিভিন্ন প্রজাতির গাছ। এছাড়া রয়েছে কাঠবিড়ালি, বানর, ৪০ প্রজাতির সাপ, সজারু, শূকর, কচ্ছপ, শেয়াল, বনমোরগসহ বেশ কিছু বন্যপ্রাণী।

খোঁজ নিয়ে জানা গেছে, সবুজে ঘেরা তালতলী উপজেলার টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল ‘দ্বিতীয় সুন্দরবন’ নামে পরিচিত। উপকূলীয় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর এই নিরাপদ আবাসস্থলে দীর্ঘদিন ধরেই অবৈধভাবে গাছ কাটার মহোৎসব চলছে। সম্প্রতি ছকিনা বিট কর্মকর্তার কার্যালয়ের ঠিক সামনেই দিনে-দুপুরে প্রকাশ্যে গাছ কাটা হচ্ছে। গাছ কেটে তা ট্রলারে বেঁধে নির্দ্বিধায় নদীপথে পাচার করছে একটি চক্র। একই চিত্র দেখা গেছে নলবুনিয়া বিট কার্যালয়সংলগ্ন এলাকাতেও।

পর্যটন কেন্দ্র ‘শুভ সন্ধ্যা’ সমুদ্রসৈকত এলাকা থেকে একের পর এক মূল্যবান গাছ কেটে ফেলা হচ্ছে। চক্রটি রাতের আঁধারে যেমন কাঠ পাচার করছে, তেমনি অনেক গাছ কেটে বনের ভেতরেই ফেলে রাখছে সুবিধাজনক সময়ে সরিয়ে নেওয়ার জন্য। শুধু গাছ কেটেই তারা ক্ষান্ত হচ্ছে না। চুরির আলামত ও প্রমাণ মুছে ফেলতে উপড়ে ফেলা হচ্ছে গাছের গোড়া ও শিকড়। এ সময় শুধুমাত্র ‘শুভ সন্ধ্যা’ সমুদ্রসৈকত এলাকার প্রায় ১ কিলোমিটার বনে দেখা গেছে, গত ৩-৪ দিনের মধ্যে প্রায় দুই শতাধিক বনের গাছ কেটে নিয়ে গেছে কয়েকটি পাচারকারী চক্র।

স্থানীয় বাসিন্দা মো. রিফাত ও বাবুল হাওলাদার জানান, “চোখের সামনে বন উজাড় হতে দেখেও তারা কিছু বলতে পারছেন না। গাছ কাটার বিরুদ্ধে কেউ মুখ খুললেই বন বিভাগের কর্মকর্তারা তাদের উল্টো গাছ কাটার মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখাচ্ছেন। ফলে আতঙ্কে প্রতিবাদ করার সাহস হারাচ্ছেন তারা।”

পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান বলেন, “টেংরাগিরি বনাঞ্চলটি প্রাকৃতিক ঢাল হিসেবে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র বাতাসের আঘাত থেকে উপকূলের মানুষদের রক্ষা করে। এভাবে বন উজাড় হতে থাকলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি উপকূলীয় জনপদ চরম দুর্যোগের ঝুঁকিতে পড়বে।”

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম বলেন, “সরেজমিনে গিয়ে অবৈধভাবে গাছ কাটার সত্যতা পেয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মামলা দায়ের করা হয়েছে।”

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতীশ সরকার বলেন, “বন উজাড়ের বিষয়ে কয়েকবার বন বিভাগের কর্মকর্তাদের সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

এন/ এস

সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে ঢুকে ভিডিও ধারণ, আটক ২
পটুয়াখালী: সাংবাদিক পরিচয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গোপন ক্যামেরায় ফুটেজ ধারণ ও হট্টগোল করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার,১৭ সেপ্টেম্বর দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কক্ষের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. রিয়াজ উদ্দিন, তিনি নিজেকে ক্রাইম পেট্রোল নামে একটি পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। অপরজন মো. শহীদ বাদশা সবুজ নিজেকে প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দেন।

ডেপুটি কালেক্টর মোঃ আকিব রায়হান জানান, জেলা প্রশাসকের কক্ষে কাজ করার সময় সিসি ক্যামেরায় দেখা যায় দরজার সামনে দুজন ব্যক্তি প্রশাসনের লোকজনের সঙ্গে হট্টগোল করছে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এদের মধ্যে মোঃ রিয়াজের জামার বুকপকেট থেকে অ্যাপস এর মাধ্যমে ভিডিও রেকর্ড চালু থাকা অবস্থায় একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি গোপনে অফিসের কার্যক্রম ভিডিও করছিলেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের একজন সাংবাদিক পরিচয় দিলে আরো সন্দেহ হয়। অভিযুক্তদের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

অভিযুক্ত রিয়াজ ও শহীদ জানান, তারা একটি অভিযোগ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তাদেরকে বিভিন্ন কর্মকর্তার টেবিলে পাঠিয়ে হয়রানি করা হয়। বিষয়টি জেলা প্রশাসককে জানাতে তার কক্ষের সামনে গেলে অফিসের লোকজন তাদের কক্ষে ঢুকতে বাঁধা দেয়। গোপনে কেন ভিডিও ধারণ করা হচ্ছিল এমন প্রশ্নর জবাবে তাদের ভুল হয়েছে বলে জানিয়েছেন।

এন/ আর

পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে,২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী
পটুয়াখালী: ডেঙ্গুর প্রকোপ বাড়ছে,২৪ ঘণ্টায় দ্বিগুণ রোগী, হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। পটুয়াখালীতে হঠাৎ করেই বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ জন। একদিনের ব্যবধানে রোগী ভর্তির সংখ্যা দ্বিগুণ হওয়ায় বাড়ছে হাসপাতালগুলোর ওপর চাপ। চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সংশ্লিষ্টদের।

সিভিল সার্জন কার্যালয়ের বুধবারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত পটুয়াখালী জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯০ জন। এর মধ্যে ১ হাজার ১৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন। এর মধ্যে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ৩৮ জন, মির্জাগঞ্জে ১৬, দশমিনায় ৬, কলাপাড়ায় ২২, গলাচিপায় ১৬, বাউফলে ৩ এবং দুমকিতে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রবেশ পথ থেকে রাস্তার পাশে মেঝেতে রোগীরা সেবা নিচ্ছেন। বিদ্যুৎ না থাকায় অন্ধকারের মধ্যে হাতপাখা দিয়ে বাতাস করছেন। ডেঙ্গু রোগীরদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হয়নি। সাধারণ রোগী ও ডেঙ্গু রোগীদের একই জায়গায় রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ৪৪ রোগীর মধ্যে পটুয়াখালী সদর হাসপাতালে ২২ জন, মির্জাগঞ্জে ৬, দশমিনায় ২, কলাপাড়ায় ৪, গলাচিপায় ৯ এবং বাউফলে একজন রয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের কেউ কেউ ওয়ার্ডের পরিবেশ ও সেবার বিভিন্ন সীমাবদ্ধতার কথাও জানিয়েছেন।

লাউকাঠি থেকে হাসপাতালে আসা রোগীর স্বজন নিলুফা ইয়াসমিন বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর পরিবারের সদস্যকে নিয়ে হাসপাতালে এসে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। রোগীর সংখ্যা বাড়ায় ওয়ার্ডে চাপও বেড়েছে। দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাওয়াই এখন তাদের প্রধান চাওয়া।

আমতলী থেকে আসা ডেঙ্গু রোগী মোনায়েম বলেন, ‘গত ৯ দিন ধরে অসুস্থ অবস্থায় আছি। শরীর খুবই দুর্বল, অনেক কষ্ট হচ্ছে। এর মধ্যে হাসপাতালের টয়লেটের অবস্থাও খুব খারাপ ও অপরিষ্কার। রোগীদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা দরকার।’

পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, ‘রোগীরা হাসপাতালে এলে তাদের যথাযথ চিকিৎসা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে হঠাৎ রোগীর চাপ বেড়ে গেলে সীমিত লোকবল দিয়ে সেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। গত ২৪ ঘণ্টায় যে হারে রোগী আসছেন, তা অব্যাহত থাকলে সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।’ এ অবস্থায় ব্যক্তি উদ্যোগেও সবাইকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মোঃ খালেদুর রহমান মিয়া বলেন, ‘বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়তে পারে। এতে ডেঙ্গুর সংক্রমণও বাড়ার আশঙ্কা থাকে।’ তাই বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

এন/ আর

হত্যা মামলায় নিরীহদের আসামি করার প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন
পাবনা: চাটমোহরে হত্যা মামলায় গ্রামের নিরীহ মানুষদের হয়রানির প্রতিবাদ এবং মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সজনাই গ্রামবাসীর আয়োজনে গ্রামের পাকা রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল আলীম, আব্দুল আজিজ, মানিক মিয়া, কামরুল হাসান বর্ষণ, শান্তা খাতুন, খাদিজা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, আব্দুল বারেক ওরফে বাকি হত্যা মামলার অভিযুক্ত দুই আসামি রবি ও তার স্ত্রী রেশমা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু ওই মামলায় গ্রামের জাকির, মতিন, মাহমুদ, উজ্জল, আওয়াল, মোস্তব, দেলোয়ারসহ অনেককে আসামি করা হয়েছে। তারা ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, বরং নিজ নিজ কর্মস্থলে ছিলেন। অথচ মামলায় তাদের আসামি করে হয়রানি করা হচ্ছে। পুলিশের ভয়ে তারা পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এ কারণে মামলা থেকে তাদের নাম প্রত্যাহার করে হয়রানি বন্ধের দাবি জানান এলাকাবাসী। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের গ্রেপ্তার এবং নিরপরাধ মানুষকে মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে চাটমোহর থানার ওসি অলিউর রহমান বলেন, মামলার তদন্ত অব্যাহত আছে। তদন্তে যাদের সম্পৃক্ততা মিলবে, তাদের গ্রেপ্তার করা হবে। তবে পুলিশ নিরীহ বা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন—এমন মানুষদের হয়রানি করবে না।

উল্লেখ্য, মামলা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সজনাই গ্রামের সোবাহান আলীর ছেলে আব্দুল বারেক ওরফে বাকি তার পাঁঠা ছাগলকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে গেলে একই গ্রামের প্রতিবেশী জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবি ও তার স্ত্রী বাকিকে মারধর করেন। বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বাকির মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২ সেপ্টেম্বর সকাল ১০টায় আব্দুল বারেক মারা যান।

এ ঘটনায় নিহত বারেকের চাচা ওয়াহাব প্রামাণিক বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবি ও তার স্ত্রী রেশমাসহ ১০ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে মামলার প্রধান দুই আসামি রবি ও তার স্ত্রী রেশমাকে গত ১১ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এন/ এস

কাউখালীতে দুই দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা
পিরোজপুর: কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারের ‘কামরুল স্টোর’-এর মালিক মোহাম্মদ কামরুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং সয়াবিন তেলের বোতলের মোড়কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম লেখা থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, উত্তর বাজারের ‘বিসমিল্লাহ স্টোর’-এর মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনকে একই ধরনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মেহেদী হাসান এবং কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, “আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কাউখালী বাজারে অভিযান পরিচালনা করেছি। দক্ষিণ ও উত্তর বাজারের দুটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এন/ এস

ভেড়ামারায় ত্রিমুখী সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত, আহত ৪
কুষ্টিয়া: ভেড়ামারায় মোটরসাইকেল, সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে মো. রাশেদুল (৫০) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে ভেড়ামারা থানাধীন ১২ মাইল মোড় সংলগ্ন কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাশেদুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নতুন আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কুষ্টিয়াভিমুখী একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে ভেড়ামারার ১৬ দাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. রাশেদুলকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন যাত্রী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চৌড়হাস হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এন/ এস

দোহারে ভেজাল দুধ বিক্রির দায়ে ৯ জনকে অর্থদণ্ড
ঢাকা:জয়পাড়া লটাখোলা বাজারে জনসাধারণের জন্য খাঁটি ও নিরাপদ দুধ নিশ্চিত করতে ঝটিকা অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।

বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

এ সময় দুধে পানি মেশানোর মতো দণ্ডনীয় অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় ৯ জন অসাধু দুধ বিক্রেতাকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভেজালমিশ্রিত বিপুল পরিমাণ দুধ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।

এতে বাজারে আসা সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক স্বস্তি নেমে আসে। উপজেলা প্রশাসনের এ তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপকে লটাখোলা বাজারের সাধারণ ক্রেতা ও স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।

অভিযান চলাকালে বাজারে দুধের মান পরীক্ষা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামীম আহম্মেদ।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ দৃঢ়তার সঙ্গে জানান, “দুধে পানি বা যেকোনো ধরনের ভেজাল মেশানো একটি ক্ষমার অযোগ্য ও সামাজিক অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কাউকেই ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”

জনস্বার্থে উপজেলা প্রশাসন দোহারের এ ধরনের প্রশংসনীয় ও কঠোর ভেজালবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও দোহার থানা পুলিশ।

এন/ এস

পদত্যাগের পর দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ
খুলনা:১৫ আগস্ট ২০২৪। কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রীস আদিত্য মণ্ডলের জন্য দিনটি যেন জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক দিন। সেদিন কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলনকারীদের একটি দল তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। তাঁকে না পেয়ে দলটি তাঁর বাড়ির দিকে যায়। পরে স্থানীয় একটি বাড়িতে তাঁকে খুঁজে পাওয়ার পর সেখানে তাঁকে ঘিরে ধরে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়।

অদ্রীস আদিত্যের ভাষ্য, শুধু তাঁকেই নয়, তাঁর পরিবারকেও ভয়ভীতি দেখানো হয়েছিল। একপর্যায়ে জীবননাশের হুমকি ও শারীরিকভাবে হেনস্তার মুখে তাঁকে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা তাঁকে উদ্ধার করেন।

সেই ঘটনার পর কেটে গেছে দুই বছর। কিন্তু অদ্রীস আদিত্যের জীবন যেন আটকে আছে সেই ১৫ আগস্টেই। কলেজের অধ্যক্ষের পদ থেকে সরে যাওয়ার পর তিনি আর স্বপদে ফিরতে পারেননি। বর্তমানে কয়রায় না থেকে খুলনায় অবস্থান করছেন। নিজের পদ ফিরে পেতে খুলনা ও ঢাকার বিভিন্ন দপ্তরে ঘুরছেন, করছেন আবেদন-নিবেদন। তাঁর ভাষায়, ‘চাকরি ফিরে পাওয়ার লড়াইটা এখন আমার জীবনের সবচেয়ে বড় লড়াই।’

অদ্রীসের দাবি, পরবর্তী সময়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে তিন দফা কলেজে যোগদানের নির্দেশ দেওয়া হয়। কিন্তু স্থানীয় কিছু স্বার্থান্বেষী মানুষের বাধার কারণে তিনি যোগ দিতে পারেননি। শুধু তাই নয়, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বিধি অনুযায়ী বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও সেটিও কার্যকর হয়নি বলে অভিযোগ তাঁর।

অদ্রীস আদিত্য বলেন, ২০২৪ সালের ১৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একদল লোক কলেজে ঢুকে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগ দাবি করে। তিনি তখন কলেজে ছিলেন না। দীর্ঘ সময় তাঁকে না পেয়ে আন্দোলনকারীরা তাঁর বাড়ির দিকে যায়। তাঁর অভিযোগ, বাড়িতে তাঁকে না পেয়ে তাঁর সন্তান ও কাকাকে হুমকি দেওয়া হয়। পরে আশপাশের কয়েকটি বাড়িতে তাঁকে খোঁজা হয়। একপর্যায়ে স্থানীয় আজিজুল ইসলামের বাড়িতে তাঁকে পাওয়া যায়।

অদ্রীসের ভাষায়, সেখানে তাঁকে পদত্যাগ করতে বলা হয়। তিনি রাজি না হওয়ায় তাঁকে গালিগালাজ, শারীরিক হেনস্তা ও জীবননাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে লিখিত পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন তিনি। অদ্রীস বলেন, ‘আমি স্বেচ্ছায় পদত্যাগ করিনি। নিজের জীবন ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে পরিস্থিতির চাপে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলাম।’

তাঁর দাবি, প্রশাসনের লোকজন তাঁকে উদ্ধারের পরও মাঝপথে আবার কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে নিজ হাতে পদত্যাগপত্র লেখার জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি নিজ হাতে লিখতে অস্বীকৃতি জানালে তাঁকে বলা হয়, ওই পরিস্থিতিতে আন্দোলনকারীদের কাছ থেকে তাঁকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। পরে পারিবারিক কারণ দেখিয়ে লেখা পদত্যাগপত্রে স্বাক্ষর করেন তিনি।

সেদিনের ঘটনার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহারের বিষয়টিও সামনে এসেছে। কয়রা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব আবদুল্লাহ আল গালিব বলেন, ওই সময় কপোতাক্ষ কলেজের অধ্যক্ষের পদত্যাগের ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার না করলেও কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্রনেতা উপস্থিত ছিলেন বলে তিনি শুনেছেন। তাঁর দাবি, স্থানীয় একটি পক্ষ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কিছু শিক্ষার্থীকে সামনে রেখে মব সংগঠিত করে ওই কর্মসূচি করেছিল। সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কর্মসূচি ছিল না।

অধ্যক্ষের পদ হারানোর পর অদ্রীস আদিত্যের জীবনযাপনেও এসেছে বড় পরিবর্তন। কয়রার কর্মস্থল ছেড়ে তিনি এখন খুলনায় অবস্থান করছেন। সেখান থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি ফিরে পেতে আবেদন করছেন। এক দপ্তর থেকে আরেক দপ্তরে আবেদন, কাগজপত্র নিয়ে ছুটে চলা, আবার নতুন করে সিদ্ধান্তের অপেক্ষা—এভাবেই কেটে যাচ্ছে তাঁর দিন।

অদ্রীসের দাবি, জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে তিনবার যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কলেজে যোগ দিতে গিয়ে স্থানীয় বাধার মুখে পড়তে হয়েছে। তাঁর প্রশ্ন, যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করে থাকেন, তাহলে পরবর্তী সময়ে বিভিন্ন সরকারি দপ্তর কেন বিষয়টি নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছে? আর যদি তাঁর পদত্যাগ আইনগতভাবে বৈধই হয়ে থাকে, তাহলে এত দপ্তরে আবেদন করার পরও বিষয়টির সুস্পষ্ট নিষ্পত্তি কেন হচ্ছে না?

অদ্রীসের অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তাঁর বেতন-ভাতা। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বিধি অনুযায়ী এবং বিষয়টি আইনগতভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আঞ্চলিক পরিচালক কলেজ কর্তৃপক্ষকে মোবাইলে বেতন-ভাতা ছাড় করার নির্দেশ দিয়েছেন বলেও দাবি তাঁর। কিন্তু এরপরও বেতন-ভাতা পাননি বলে অভিযোগ করেন তিনি। অদ্রীস বলেন, ‘আমি কোনো অন্যায় সুবিধা চাই না। বিধি অনুযায়ী আমার বিষয়ে যে সিদ্ধান্ত হওয়ার, সেটি হোক। আমি শুধু ন্যায্যভাবে আমার কর্মস্থলে ফিরে যেতে চাই এবং যে সময়ের বেতন-ভাতা পাওয়ার কথা, সেটি পেতে চাই।’

অদ্রীস আদিত্য সরে যাওয়ার পর কপোতাক্ষ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা অলি উল্লাহ। তাঁর বক্তব্য, ২০২৪ সালের ১৫ আগস্ট অদ্রীস আদিত্য ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে চলে যান। পরে তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুজ্জামান সভা করে জ্যেষ্ঠতার ভিত্তিতে তাঁকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন। অর্থাৎ কলেজে প্রশাসনিকভাবে নতুন নেতৃত্ব তৈরি হলেও পুরোনো অধ্যক্ষের পদত্যাগের বৈধতা ও স্বেচ্ছায় পদত্যাগের প্রশ্নটি এখনো পুরোপুরি মীমাংসিত হয়নি—অদ্রীসের দাবি অন্তত এমনই।

একজন কলেজ অধ্যক্ষকে ঘিরে ২০২৪ সালের সেই ঘটনার দুই বছর পরও কয়েকটি প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। তিনি কি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন, নাকি ভয়ভীতি ও চাপের মুখে? যদি পদত্যাগ স্বেচ্ছায় না হয়ে থাকে, তাহলে সেই পদত্যাগের আইনগত অবস্থান কী? সরকারি বিভিন্ন দপ্তর থেকে যোগদানের নির্দেশ দেওয়ার পরও তিনি কেন কর্মস্থলে যোগ দিতে পারছেন না? আর বেতন-ভাতা দেওয়ার নির্দেশ থাকার পরও কেন তা বাস্তবায়িত হয়নি? এসব প্রশ্ন শুধু অদ্রীস আদিত্যের চাকরির ভবিষ্যতের সঙ্গে জড়িত নয়; এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নও।

দুই বছর ধরে খুলনায় অবস্থান করা অদ্রীস আদিত্য এখনো অপেক্ষায় আছেন—কোনো রাজনৈতিক পক্ষের অনুগ্রহের জন্য নয়, তাঁর ভাষায়, একটি সুষ্ঠু ও বিধিসম্মত সিদ্ধান্তের জন্য। তাঁর চাওয়া একটাই—‘আমি যদি অপরাধ করে থাকি, বিধি অনুযায়ী ব্যবস্থা নিন। আর যদি অপরাধ না করে থাকি, তাহলে আমাকে আমার কর্মস্থলে ফিরিয়ে দিন।’

এন/ এস

বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
রাজধানীর বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় পেছন থেকে পড়ে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন বলে তাঁর এক স্বজন জানিয়েছেন।

নিহত শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিসা (৩১)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ায়। তিনি খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় থাকতেন।

আজ বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহন ও আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এসআই অনয় চন্দ্র পাল আরও বলেন, রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তাসপিয়ার ভাই এনাম আহমেদ বলেন, তাঁর বোন কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় তিনি খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তাঁর বোন দুর্ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা বলেন, তাসপিয়া তাঁর দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আগামীকাল তাঁর কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। অথচ আজ সন্ধ্যায় সড়কে তাঁর রক্তাক্ত নিথর দেহ দেখতে হয়েছে। পরে তিনি তাসপিয়ার পরিবারের সদস্যদের খবর দেন।

এন/ এস

ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই বসতবাড়ি, গৃহকর্তা গুরুতর দগ্ধ
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ঘরের মালিক নুরুল ইসলাম (৫৫) শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁর পোষা গরুটিও মারা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে রাজধানী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের দক্ষিণ বামনপাড়া এলাকায় নুরুল ইসলামের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মালামাল সরানো ও আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে গৃহকর্তা নুরুল ইসলাম শরীরের বিভিন্ন অংশে অগ্নিদগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং দগ্ধ নুরুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা ও ৩ বান টিন তুলে দেন।

পরিদর্শন শেষে ইউএনও আমিরুল আরাফাত জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের আরও সহযোগিতা করা হবে।

এস/ এন

নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে হামলা, গুরুতর আহত ৫
হবিগঞ্জ: নবীগঞ্জে পূর্ব বিরোধের জেরে এক পরিবারের পাঁচজনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামে পূর্ব বিরোধের জেরে এক পক্ষের অতর্কিত হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বিভিন্ন অপকর্মের হোতা হিসেবে পরিচিত আব্দুস ছমেদ ও আবুল কালাম গংরা গতকাল বুধবার রাতে হঠাৎ করে একই গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. লিয়াকত আলী (৫০), তাঁর ভাই মো. শওকত আলী (৪৫) এবং লিয়াকত আলীর স্ত্রী আনোয়ারা বেগমের (৪০) ওপর হামলা করেন। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে আহত শওকত আলী বলেন, হামলাকারী ছমেদ মিয়া বিভিন্ন অপকর্মের হোতা। সে এক সময় ডাকাতি মামলার আসামি ছিল। এখন এলাকায় তার অপকর্মে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করেছে। আমাদের পাঁচজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা দায়ের করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখনও কেউ মামলা দেয়নি। মামলা দায়ের করা হলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর