ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » রংপুর » ডিমলা প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিমলা প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


ডিমলা ( নীলফামারী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫


ডিমলা প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারী: কলম সৈনিকদের নিয়ে নীলফামারী ডিমলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ডিমলা প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় ডাকবাংলো সংলগ্ন ডিমলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় হইতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ শেষে ডিমলা প্রেসক্লাবে মিলিত হয়ে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকা পালন করা হয়।

উক্ত আলোচনা সভায় যায়যায়দিনের প্রতিনিধি ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন এর সভাপতিত্বে এবং খোলাকাগজের প্রতিনিধি সাধারণ সম্পাদক আশিক উল ইসলাম লেমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি তরিকুল ইসলাম সোহাগ, নয়া শতাব্দির আবু হোসেন, দৈনিক বাংলার মহিনুল ইসলাম সুজন, দৈনিক নওরেজর প্রদীপ অধিকারী, আমার সংবাদের মোঃ আবু তালেব, দৈনিক বাংলাদেশ বুলেটিনের বাসুদেব রায়, ভোরের চেতনার আব্দুল কুদ্দুস, দৈনিক চৌকসের সুজন কুমার, প্রথম খবরের হাফিজুল কবির, দেশ বর্তমানের রাকিবুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৫৬:৪৬   ৩৮৫ বার পঠিত  | ●   ●   ●