ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চিঠি

খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চিঠি


আজকের রূপান্তর ডেস্ক
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫


 খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চিঠি

শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ওই চিঠিতে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তিনি।

রোববার সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এদিন বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়েছে বলে জানান শায়রুল।

চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশে শেহবাজ শরীফ লিখেছেন, ‘আমি আপনার (খালেদা জিয়া) স্বাস্থ্য সমস্যা সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন।’

সুস্থতা কামন করে তিনি লিখেছেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং আপনাকে সুস্বাস্থ্য দান করুন।’

পাকিস্তান বিএনপির চেয়ারপারসন, তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন শেহবাজ।

চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে রয়েছে।’

আর/এন

বাংলাদেশ সময়: ২১:৩২:১৫   ১৮৩ বার পঠিত  |