![]()
নোয়াখালী জেলা বিএনপি’র নব ঘটিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
রবিবার (০২ ফেব্রুয়ারী) রাত নয়টায় সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজীমের বাস ভবন থেকে এই আনন্দ মিছিলটি বের হয়। পরে উপজেলার প্রধান সড়ক ও ওছখালি মোড় প্রদক্ষিণ করে পুনরায় এমপির বাস ভবনে গিয়ে শেষ হয়।
এ সভায় বক্তব্য রাখেন হাতিয়ার সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজীম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মো: আবদুর রহিম, এডভোকেট মোহাম্মদ ইউনুছ,এডভোকেট খন্দকার এমরান,সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান প্রমূখ।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলা শাখার বিএনপির ৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক মাহবুব আলমগীর আলোকে আহ্বায়ক , অ্যাড. জাকারিয়াকে যুগ্ম আহ্বায়ক, হারুনুর রশীদ আজাদকে সদস্যসচিব, হায়দার বিএসসি ও অ্যাড. আব্দুর রহমানকে সদস্য করা হয়েছে।
আনন্দ মিছিলে হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো পুরো শহর।
এমএম
বাংলাদেশ সময়: ২৩:১৪:১৬ ১৭১ বার পঠিত | ● নোয়াখালী ● বিএনপি ● শুভেচ্ছা ● হাতিয়া