![]()
পিরোজপুর: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আ’লীগের সন্ত্রাসের প্রতিবাদে বৃহষ্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক ও সাবেক ছাত্র নেতা কেএম হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন ফরাজী, বিএনপি নেতা মিজানুর রহমান, রিপন মাতুব্বর, সোহেল, রিপন মুন্সি, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক আছাদুজ্জামান সোহেল প্রমূখ। সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক মো. জাহাঙ্গির হোসেন বাদল।
এইচ/এন
বাংলাদেশ সময়: ১৬:৩৫:৫৭ ২০২ বার পঠিত | ● বিএনপি ● মঠবাড়িয়া ● সমাবেশ