ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, লুটপাট

কাঁঠালিয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, লুটপাট


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫


কাঁঠালিয়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর, লুটপাট

ঝালকাঠি: কাঁঠালিয়ায় জহিরুল হক পলাশ নামের এক ব্যক্তির দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেছে দূর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের ষাট কুড়া মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী জহিরুল হক পলাশ বাদী হয়ে ৭জনকে নামধরা এবং অজ্ঞাতনামা আরো ১৫/১৬ জনকে আসামী করে কাঠালিয়া থানা ও বাংলাদেশ সেনাবাহিনী কাঁঠালিয়া ক্যাম্পে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের আঃ রশীদ সিকদারের ছেলে আবুল হোসেন ও আলমগীর সিকদারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে জহিরুল হক পলাশের। এর জেরে আজ বৃহস্পতিবার ভোররাত ২টার দিকে আবুল হোসেন সিকদার তার ভাই আলমগীর সিকদার ও তাদের লোকজন মিলে জহিরুল হক পলাশের একটি ব্যবসা প্রতিষ্ঠান কুপিয়ে পিটিয়ে ভাংচুর করে। এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রিজ, টিভি, গ্যাসের চুলাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগী জহিরুল হক পলাশ জানান, গত ১২ জানুয়ারী ভোররাতে তার অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায় একই এলাকার আবদুল মালেক জমাদ্দার ও তার লোকজন।
ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে আবুল হোসেন জানান, আমাদের কবলাকৃত জমিতে জোর পুর্বক দুটি ঘর উত্তোলন করেন জহিরুল হক পলাশ।
থানার ওসি মং চেনলা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২০:৫০:৩১   ১৯৩ বার পঠিত  |