ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » আওয়ামী লীগ নেতার বাড়ী ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আওয়ামী লীগ নেতার বাড়ী ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫


আওয়ামী লীগ নেতার বাড়ী ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়ি ভাংচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধা ৬ টা পর্যন্ত ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল থেকে আনাগোনা চলছিলো ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়ি ভাংচুর করা হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে দুপর ২টার দিকে প্রায় একশ’ থেকে দেড়শ’ লোক মিছিল সহকারে মিছিল করে সেখানে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় অনেকের হাতে হাতুড়ি ও হ্যামার দেখা গেছে। ঘটনাস্থলে আলাদা আলাদা দলবদ্ধ হয়ে ভাঙচুর চলছিল। দুর্বৃত্তরা সেখানে পোঁছে প্রথমে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়িতে থাকা দেলোয়ার হোসেনের বোন রোমানা আক্তার (৩৫) কুপিয়ে জখম এবং তার মা হালিমা বেগমকে (৬১) পিটিয়ে আহত করে। পরে দোতলা দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি ব্যাপক ভাংচুর করে ব্যাপক লুটপাট চালায়। পাশের টীনশীট বিল্ডিংও ভাংচুর করে পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত। এরপর দুই বাড়িতেই আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এরপরই আড়াইহাজার থানা পুলিশের একটি টীম দেলোয়ারের বাড়িতে যায়। পুলিশ আসার আসেই সেখান থেকে দুর্বত্তরা স্থান ত্যাগ করে। আহত দেলোয়ারের বোন ও মাকে আশপাশের লোকজন উদ্ধার করে রূপগঞ্জের ভুলতা ডিকেএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ আগষ্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন আত্মগোপনে চলে যায়। এর পর থেকে তার মা ও বোন বাড়িতে থাকতো বলে স্থানীয়রা জানায়।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আগুন দেখতে পায়। আড়াইহাজার ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রন আনে। এ ব্যপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করা হবে।

এইচ/এন

বাংলাদেশ সময়: ২০:২৩:৫২   ২৬৪ বার পঠিত  |