ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » অপারেশন ডেভিল হান্ট বাউফলে ৫ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট বাউফলে ৫ জন গ্রেপ্তার


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


অপারেশন ডেভিল হান্ট বাউফলে ৫ জন গ্রেপ্তার

পটুয়াখালী: বাউফল উপজেলায় অপারেশন ডেভিল হান্টে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী সমর্থক। রবিবার রাতভর অভিযান চালিয়ে বাউফলের বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি কামাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা হলেন, বাউফল পৌরসভার সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ হাওলাদার,কালিশুরীর সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ মৃধা, স্বেচ্ছসেবক লীগ নেতা মো. বজলু সিকদার ,সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম , নাজিপুর তাঁতেরকাঠীর আওয়ামীলীগ কর্মী আ. ছালাম। এদেরকে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:৩৪:০৭   ৪৪২ বার পঠিত  |