ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » অপারেশন ডেভিল হান্ট আড়াইহাজারে বিএনপি ও যুবলীগ নেতাসহ আটক-১৩

অপারেশন ডেভিল হান্ট আড়াইহাজারে বিএনপি ও যুবলীগ নেতাসহ আটক-১৩


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫


অপারেশন ডেভিল হান্ট আড়াইহাজারে বিএনপি ও যুবলীগ নেতাসহ আটক-১৩

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বিএনপি ও যুবলীগ নেতাসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এদের মধ্যে মাদক সেবন অবস্থায় ব্রাহ্মলবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির চার নেতাকে বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে এবং যুবলীগ নেতাকে আড়াইহাজার সদর থেকে এবং অপর ৯ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলো, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন মিয়া, আড়াইহাজারের যুবলীগের সহসভাপতি হারুন অর রশিদ, আড়াইহাজার উপজেলার বাগাদী কান্দাপাড়া এলাকার খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সোনাকান্দা এলাকার আল আমিন জুয়েল রানা, আবু মুছা, রাসেল।

এদের মধ্যে যুবলীগ নেতা হারুন অর রশিদ আড়াইহাজার থানার মামলা নং ১২(৮) ২৪ মূলে বাঞ্ছারামপুর বিএনপির চার নেতা সহ ৬ জনকে ৩৪ ধারা মূলে বাকি ৬ জনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৩ জনকে আটক করেছে যৌথবাহিনী। তাদেরকে বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:৩৪:০৬   ২২৫ বার পঠিত  |