![]()
পটুয়াখালী: কলাপাড়ায় অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা আটক । এ অপারেশনে সোমবার দিবাগত রাতে মহিপুর থানা পুলিশের অভিযানে মহিপুর থানা যুবলীগের সদস্য ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার(৪৫) কে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল কলাপাড়ায় ডেভিল হান্টে যুবলীগ নেতা আট রাত্র ৩ টার দিকে সারাদেশের ন্যায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে তাকে তার নিজ বাসা সেরাজপুর থেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশনে তাকে আটক করে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা মোতাবেক আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৫:০৮:৪০ ৪৫৩ বার পঠিত | ● আটক ● ডেভিল ● পটুয়াখালী: কলাপাড়া ● হান্ট