ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

নবীগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


নবীগঞ্জে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলায় সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়া (৩২) নামে প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ।

মঙ্গলবার রাত ৯ টার দিকে র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকা থেকে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সফর মিয়া উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে ও নবীগঞ্জ থানার মামলা নং-০৫ এর পলাতক প্রধান আসামী।

পুলিশ জানায়-গত ৬ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানার মামলা নং-০৫ দায়ের করা হয়। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আউশকান্দি পয়েন্ট এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ। অভিযানে সফর মিয়াকে গ্রেফতার করা হয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩২   ৩৮৯ বার পঠিত  |