ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » সরকারকে ৭ দিনের সময় দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি

সরকারকে ৭ দিনের সময় দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫


সরকারকে ৭ দিনের সময় দিলেন কন্টেন্ট ক্রিয়েটর কাফি
পটুয়াখালী: কলাপাড়ায় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার পুড়িয়ে দেওয়া ঘরের ধ্বংস্তুপের সামনে বসে কান্নাজড়িত কন্ঠে আক্ষেপ করে বলেন, ‘ঘরের বাইরে থেকে দরজা আটকে আমার বাবা- মা, ভাই ভাতিজি সবাই কে
পুড়িয়ে মারতে চেয়েছিল। আমিতো নতুন বাংলাদেশ গড়তে আন্দোলনের ফ্রন্টে ছিলাম। ৩২ নম্বরে গিয়ে ফ্রন্টে ছিলাম। অথচ আমার এখন পুরো ঘরটা নাই। স্পষ্ট বলতে চাই। সাত দিন টাইম। যারা জড়িত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। নইলে সাতদিন পরে রাজপথে একা দাড়াবো।

তিনি বুধবার দুপুরে সাংবাদিকদের আরো বলেন, আমি বিপ্লব করে হাসিনা কে লড়াইছি। ৭ দিনের মধ্যে বিপ্লবী সরকারের ডাক দিমু। আমার ঘরবাড়ি না থাকলে সাধারণ মানুষের কী অবস্থা হবে বলে প্রশ্ন করেন। কাফি আবেগপ্রবণ হয়ে বলেন,
জীবন ঝুঁকি রেখে দুই বার কান্না শুনেছি বাবা-মায়ের। ১৬ জুলাই -৫ আগস্টে পালিয়ে থাকা অবস্থায় একবার, আর গতরাতে বসতঘর পুড়ে দেওয়ার পরে আরেক বার। এসময় গ্রামের অসংখ্য মানুষ জড়ো হন।

উল্লেখ্য, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের কাফির টিনশেড ঘরটিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নি সংযোগের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিক গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ঘরটি ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪৫   ২৮৩ বার পঠিত  |