![]()
সুনামগঞ্জ: ধর্মপাশা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে নির্মাণাধীন ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশেকুল হক। বৃহস্পতিবার তিনি উপজেলার চন্দ্রসোনার থাল, সোনামোড়ল, গুরমা, জয়ধুনা ও ধানকুনিয়া হাওরের বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার দায়িত্বে থাকা সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) কমিটির সভাপতি, সদস্য সচিব, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সহকারী সচিব আশেকুল হক সংশ্লিষ্ট পিআইসিদের নির্দিষ্ট সময়ের মধ্যে ডিজাইন অনুযায়ী কাজ শেষ করার জন্য বিভিন্ন পরার্মশ ও নির্দেশনা প্রদান করেন।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৯:১২:৩৬ ১৩৬ বার পঠিত | ● ধর্মপাশা ● ফসলরক্ষা.পরিদর্শন ● সচিব ● সুনামগঞ্জ