![]()
চট্টগ্রাম: চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আব্দুল শুক্কুর (৭৫) কে নির্বাচনী সহিংসতা মামলায় গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ হাজারী পুকুর পাড় এলাকা থেকে চন্দনাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আব্দুল শুক্কুর ওই এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৮:২৮:৩২ ১৪৬ বার পঠিত | ● আওয়ামী লীগ ● গ্রেফতার ● চন্দনাইশ ● দোহাজারী ● সভাপতি