ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে:বিএনপি নেতা মোতাহার

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে:বিএনপি নেতা মোতাহার


তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫


 লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ব্যবস্থা করতে হবে:বিএনপি নেতা মোতাহার

ময়মনসিংহ: লেখাপড়ার পাশাপাশি ছেলে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করতে হবে। উপরোক্ত কথা বলেন ময়মনসিংহ উত্তর জেলা
বিএনপির এক মাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি তারাকান্দা উপজেরার কামারিয়া ইউনিয়নের কাশিগঞ্জ বাজারে আবস্থিত হাববিুর রহমান মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানে প্রধান আথিতির বক্তব্যে একথা বলেন।

খেলায় আরও উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আসাদ উল্লাহ আসাদ ও স্কুলের শিক্ষকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপজেলার পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস সরকারের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান,পঙ্গুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান,পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাইমুল হাসান,সহকারি শিক্ষক মতিউর রহমান,আবুল কাশেম,আছমা ইয়াসমিন,আনোয়ার হোমেন,আতিকুল ইসলাম, হারুন উর রশিদ, ফারহানা আক্তার,নেছার উদ্দিন,নজরুল ইসলাম,মফিদুল ইসলাম, সাবিনা খাতুন,উজ্জলী রানী,খলিল উল্লাহ,কামাল হোসেন,সোহেল আকন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এইচ/এল

বাংলাদেশ সময়: ২০:০১:৪১   ২৭১ বার পঠিত  |