![]()
ময়মনসিংহ: তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের বাগুন্দা ও তিয়রকান্দি গ্রামে অবস্থিত শাপলা ও স্বপ্না ব্রিকসকে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন তারাকান্দা উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ তামান্না হুরায়রা।
জানা গেছে,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত- ২০১৯)এর ৫ (২) ধারা লংঘন করায় ইটভাটা দুটিকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় ময়মনসিংহের পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও
থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তারাকান্দা উপজেলার সরকারি কমিশনার (ভূমি) সৈয়দ তামান্না হুরাইয়া বলেন,ইট ভাটা দুইটির কাগজপত্র না থাকায় তাদেরকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এইচ/এল
বাংলাদেশ সময়: ২০:০৭:২৭ ১৩১ বার পঠিত | ● ইটভাটা ● জরিমানা ● তারাকান্দা ● দুই ● ময়মনসিংহ