![]()
পটুয়াখালী: বাউফল উপজেলায় মো. আলাউদ্দিন নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার নওমালা ইউপির নিজ বটকাজল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আলাউদ্দিনের পিতার নাম জুলহাস হাওলাদার।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিক জানান, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:২১ ২২৮ বার পঠিত | ● বাউফলে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার