ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে সেলাই প্রশিক্ষণের উদ্বোধণ

দুমকিতে সেলাই প্রশিক্ষণের উদ্বোধণ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


 দুমকিতে সেলাই প্রশিক্ষণের উদ্বোধণ
পটুয়াখালী: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএন‌এফ)’র সহযোগিতায়, পল্লী সেবা সংঘ(পিএস‌এস) দুমকি, পটুয়াখালীর বাস্তবায়নে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থ- সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পল্লী সেবা সংঘের সভাকক্ষে আয়োজিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পল্লী সেবা সংঘের সভাপতি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মু: অলিউল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঝর্না আক্তার।

এসময় প্রশিক্ষণার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৬জন নারী উদ্যোক্তার মধ্যে ৩মাসব্যাপী প্রশিক্ষণ শেষে বিনা মূল্যে সেলাই মেশিনসহ যাবতীয় উপকরণ বিতরণ করা হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৪১   ১৭৬ বার পঠিত  |