ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় দুই মহিষের দুর্দান্ত লড়াইয়ে উচ্ছ্বসিত দর্শক

কলাপাড়ায় দুই মহিষের দুর্দান্ত লড়াইয়ে উচ্ছ্বসিত দর্শক


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫


কলাপাড়ায় দুই মহিষের দুর্দান্ত লড়াইয়ে উচ্ছ্বসিত দর্শক

 

পটুয়াখালী: কলাপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দারোগা বাঁধ সংলগ্ন পশ্চিম বাদুরতলী গ্রামের বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়।

 

লড়াইয়ে স্থানীয় সোহেল মীরার বলি মহিষ ও মো. হেললাল সরদারের বলি মহিষ অংশগ্রহণ করে। প্রায় ১০ মিনিটের লড়াইয়ে সোহেল মীরার মহিষ বিজয় লাভ করে। দীর্ঘদিন পর এমন লড়াইয়ের আয়োজন করায় দুর দুরান্ত থেকে ওই বিলে ভীড় জমায় হাজার হাজার মানুষ। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছসিত ছিলো দর্শকরা।

 

স্থানীয়রা জানায়, দুইটি মহিষ প্রচণ্ডভাবে একে অপরকে হারানোর জন্য যুদ্ধ চালাচ্ছিলো। লড়াই শেষ না হলেও মহিষ পালক ওই মহিষ দুটিকে বিভক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু কোনো কিছুতেই যেন থামছিলো না মহিষ দুটি। প্রায় ১০ মিনিট লড়াইয়ের এক পর্যায় সোহেল মীরার মহিষ মো. হেললাল সরদারের মহিষকে পরাজিত করে।

 

বলি মহিষের মালিক সোহেল মীরা বলেন, বাড়িতে অনেক মহিষ আছে। তবে চেলা দেয়ার জন্য গত ১৫ দিন আগে এ মহিষটি আমতলী উপজেলা আমড়াগাছিয়া থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায়  কেনা হয়েছে। আমাদের বাড়ির পাশে একই এলাকার হেললাল সরদারের একটি বলি মহিষের সাথে লড়াই দেয়া হয়। এতে তার মহিষটি পরাজিত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

অপর মহিষের মালিক হেললাল সরদার জানান, প্রতি বছরই পারিবারিকভাবে এই লড়াই এর আয়োজন করি। গত বছর আমার এই মহিষ দিয়ে লড়াই দেওয়া হয়েছে তখন জিতেছিলাম।ভবিষ্যতে এই লড়াই আয়োজন করা হবে।

 

টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.রব হাওলাদার শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে গ্রাম বাংলার ঐতিহ্য এ মহিষের লড়াই  আয়োজন করা হবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৭:৫৯:২২   ১৯৯ বার পঠিত  |