![]()
ময়মনসিংহ: তারাকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। ময়মনসিংহ- শেরপুর সড়কের তারাকান্দা বাসস্ট্যান্ডে শুক্রবার দুপুরে ট্রাক চাপায় তাসলিমা খাতুন (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়। তিনি তারাকান্দা উপজেলার লুনহালা গ্রামের জুয়েল মিয়া ফকিরের স্ত্রী।
এছাড়া বৃহস্পতিবার রাত ৯ টার দিকে একই উপজেলার মধুপুর বটতলা নামকস্থানে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তিনি শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার কুরুয়া গ্রামের জমির উদ্দিনের পুত্র। এ ঘটনায় একই গ্রামের হৃদয় (২৭) ও সোহাগ মিয়া (৩০) আহত হয়েছেন। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচ/এল
বাংলাদেশ সময়: ২০:৩১:৪৭ ৪২৬ বার পঠিত | ● তারাকান্দা ● দুর্ঘটনা ● নিহত ● ময়মনসিংহ