ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে অপরাধ নিয়ন্ত্রণে লক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাউখালীতে অপরাধ নিয়ন্ত্রণে লক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫


কাউখালীতে অপরাধ নিয়ন্ত্রণে লক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত


পিরোজপুর: কাউখালী উপজেলা থানা পুলিশের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে দশটায় কাউখালী সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিয়ে অপরাধ নিয়ন্ত্রণের লক্ষে পুলিশ অফিসার কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান। এ সময় বক্তব্য রাখেন, উক্ত প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান, সিনিয়র শিক্ষক নুরুল আমিন, মো রকিব হোসেন, অভিভাবক প্রতিনিধি শফিকুর রহমান, আনোয়ার হোসেন, দশম শ্রেণীর শিক্ষার্থী আনিকা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমিনা, হাফিজা প্রমুখ।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান বলেন, পিরোজপুর পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন প্রকার অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে আমরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা ও মত বিনিময় সভা পর্যায়ক্রমে করছি। অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। কোন অপরাধকে ছোট করে দেখার সুযোগ নেই। কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দেওয়ার জন্য পুলিশ সুপারের পক্ষ থেকে ফুটবল উপহার দেওয়া হল। শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়ার পথে যদি কোন বখাটে ছেলেরা উৎপাত করে  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫৪   ১৬৫ বার পঠিত  |