![]()
ঝালকাঠি: সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ছিনতাই ও সন্ত্রার্সী কর্মকান্ডের বিচারের দাবীতে ঝালকাঠির কাঁঠালিয়ায় সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ ফের্রুয়ারী) সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাসস্টান্ডে গিয়ে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসকিন তাবাসমুম মাইশা, মেহজাবিন রাইসা ও মাশরাফি শাহরিয়ার খান প্রমূখ। বক্তারা স্বরাস্ট্র উপদেষ্টার নিকট ধর্ষণ ছিনতাই ও সন্ত্রাস বন্ধের দাবী জানান। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এনএন
বাংলাদেশ সময়: ১৮:০৪:৪৫ ১৮৫ বার পঠিত | ● কাঁঠালিয়া শিক্ষার্থী ● বিক্ষোভ