![]()
ময়মনসিংহ: তারাকান্দায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জোবায়ের হোসেন। আরও বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা সুরজিৎ পারিয়াল,কৃষি সম্পসারণ কর্মকর্তা কায়সার আহমেদ প্রমূখ।
র্যালিতে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সপ্রভা শাওন,উপজেলা খাদ্য কর্মকর্তা মো: ছাইদুর রহমান, উপ সহকারী প্রকৌশলী মো: সালাহ উদ্দিন ইউসুফ,উপজেলা পরিসংখ্যান অফিসার সাগর দত্তসহ সাংবাদিক,সুধীজন উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জানা গেছে,“তারুণ্যের অঙ্গীকার জনসেবায় স্থানীয় সরকার” এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে তারাকান্দায় উদযাপিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস।
এইচ/এল
বাংলাদেশ সময়: ২৩:৪৬:২৫ ১৪১ বার পঠিত | ● তারাকান্দা ● দিবস ● ময়মনসিংহ ● র্যালি ● সভা ● সরকার