![]()
কুড়িগ্রাম: রাজারহাটে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওয়াতায় ৩দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকালে কৃষি শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজারহাট উপজেলা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুড়িগ্রাম খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মোঃ নুর আলম। আলোচনা সভায় স্বাগত
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী।
অন্যান্যদের মধ্যে রাজারহাট থানার ওসি তদন্ত সোহেল রানা,জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মনিবুল হক বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আল মিজান মাহিন,হাসান জিহাদি,কৃষিবিদ হৈমন্তি রানী,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান,উপজেলা জামাতের আমির মাও: কফিল উদ্দিন,খন্দকার আরিফ সহ অনেকে।
সভায় কৃষি কর্মকর্তাগণ বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি খাতকে আরও উন্নত করতে কৃষি বিভাগ ব্যপক তৎপর রয়েছে।
আর/ এন
বাংলাদেশ সময়: ০:২৮:২৮ ১১৯ বার পঠিত | ● উদ্বোধন ● কৃষি ● মেলার ● রাজারহাট