![]()
ময়মনসিংহ: তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নান সরকারের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা মার্চ) পারুলিতলা গ্রামে ঈদগাহ মাঠে বালিখাঁ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাওলানা মোবারক হোসেন,ফজলুল হক চকদার,বালিখাঁ ইউনিয়ন বিএনপির সাবেক এড. আব্দুল কাদির, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান মেম্বার,সোহরাব মেম্বার,চাঁনু মিয়া,যুগ্ম আহবায়ক (মরহুমের সন্তান) আমিনুল ইসলাম সরকার, আবদুল হাই,হিরো তালুকদার,রায়হান মেম্বার,ছাত্রদল সভাপতি মাহমুদুল হাসান সোহাগ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সমশের আলী। দোয়া পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।
এন/আর
বাংলাদেশ সময়: ১৮:২১:৪৪ ২৯৪ বার পঠিত | ● ● তারাকান্দা