![]()
পটুয়াখালী: বাউফল উপজেলার কালিশুরী সাইয়্যেদুল ইনস্টিটিউশনের ৭৫ তম বার্ষিক সংস্কৃতিক, পুরুস্কার বিতরনী ও এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইনস্টিটিউশন থেকে এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়া ১১৩ জন বিদায়ী পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে একটি ফাইল, একটি স্কেল ও ২টি কলম তুলে দেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শরিয়াতুল্লাহ সৈকত।
শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিশুরী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ দলিল উদ্দিন মোল্লা। ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালিশুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃশাহজাদা তালুকদার। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও স্থানী গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৮:৩৩:১৮ ১৩২ বার পঠিত | ● উপকরণ ● ছাত্রদল ● নেতার ● পটুয়াখালী ● বাউফল ● বিতরণ