![]()
ঝালকাঠি: বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঝালকাঠির কাঁঠালিয়ায় রাকিবুল ইসলাম বুলেট ও সুজন খান নামের দুইজন শহীদ হয়েছেন। নিহত ওই দুই শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম।
তিনি গত শুক্রবার (২৮ ফের্রুয়ারী) রাতে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের নিহত শহীদ রাকিবুল ইসলাম বুলেট এবং একই ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের নিহত শহীদ সুজন খানের বাড়ীতে গিয়ে তাদের পরিবারের সদস্যদের হাতে এসব ইফতার সামগ্রী তুলে দেন। এসময় ইউএনও শহীদ পরিবারের খোঁজ খবর নেন। এবং পাশে থাকার কথা বলেন।
নিহত শহীদ সুজন খানের বাবা মো.বাবুল খান বলেন,ইউএনও স্যার আমাদের বাড়ীতে এসে ইফতার আমাদের দিলেন। এতে আমরা বিষণ খুশি হয়েছি। স্যার নিয়মিত আমাদের খোঁজ খবর নিচ্ছেন। তার কাছে আমরা কৃতজ্ঞ। উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম বলেন, ২০২৪ সনের জুলাই আন্দোলনে নিহত শহীদ ও আহত পরিবারের পাশে থাকা আমার দায়িত্বের মধ্যে পরে।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৮:৫৭:১৮ ১৮২ বার পঠিত | ● ইউএনও ● ইফতার ● করলো ● কাঠালিয়া ● ঝালকাঠি ● বিতরণ