ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » রমজানকে স্বাগত জানিয়ে কাঁঠালিয়ায় জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ

রমজানকে স্বাগত জানিয়ে কাঁঠালিয়ায় জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ ২০২৫


 

রমজানকে স্বাগত জানিয়ে কাঁঠালিয়ায় জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ

ঝালকাঠি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মিছিল ও সমাবেশ করেছে। গত শুক্রবার (২৮ ফের্রুয়ারী) বিকেলে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক
প্রদক্ষিন করে বাসস্টার্ন্ডের দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

এরপর সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাস্টার মো.মজিবুর রহমান। সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত নেতা ও সাবেক অধ্যক্ষ মো.মোফাজ্জেল হোসেন খান, মাওলানা নাসির উদ্দিন, অধ্যাপক
মো.সাইদুর রহমান, মাওলানা আবদুর রহমান ও মাওলানা মুন্তাজাবুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, কোরআন নাজিলের মাস হিসেবে মাহে রমজানকে কোরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে। রমজান সামনে রেখে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়াতে মজুত গড়ে তুলেছে। অবিলম্বে এসব অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:০৮:৪৬   ৫৩২ বার পঠিত  |            

----