![]()
ঝালকাঠি: কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি মেম্বার ও সমাজ সেবক মো.তোকাব আলী হাওলাদার (৮১) আর নেই। তিনি শনিবার (১ মার্চ) সকালে নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ইন্নালিল্লিাহি ওয়া ইন্না ইলাইহি…..রাজিউন। মো.তোকাব আলী হাওলাদার উপজেলা সদরের পশ্চিম আউরা গ্রামের বাসিন্ধা ছিলেন। স্ত্রী দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর কাঁঠালিয়া সদর সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাঁশ দাফন করা হয়েছে।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪৩ ১৩৭ বার পঠিত | ● কাঁঠালিয়া ● ঝালকাঠি ● নেই ● সমাজ ● সেবক