![]()
বরিশাল: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এর পবিত্রতা রক্ষা, দ্রব্যমুল্য সহনীয় পর্যায় রাখা ও বিদুৎ ব্যবস্থা স্বাভাবিক রাখার দাবীতে রোববার ও শনিবার সন্ধ্যায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া’র উদ্যোগে পৃথক র্যালী আগৈলঝাড়া উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা জামায়াত ইসলামীর নেতা মাওলানা ফজলুল হক ও রাজিহার ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারন সম্পাদক শফিকুল ইসলামসহ প্রমুখ।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র উদ্যোগেও উপজেলা সদরে র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন
বাংলাদেশ’র উপজেলা সভাপতি রাসেল সরদার মেহেদী, সেক্রেটারি পারভেজ মিয়া, সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ ইমরান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া উপজেলা সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র আগৈলঝাড়া সভাপতি মোঃ রিফাত শিকদার প্রমূখ।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৮:৫৩:৩০ ১৩৫ বার পঠিত | ● আগৈলঝাড়া ● বরিশাল ● র্যালী ● সভা