![]()
পিরোজপুর: কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কাউখালী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।এতে বিএনপি নেতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মনিরুজ্জামান মনিরকে আহ্বায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ করিম, যুগ্ন আহবায়ক কিবরিয়া খান বাবলু, ছগির মাহমুদ বাচ্চু, লামিয়া আক্তার। সদস্যরা হলেন, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জি, মোঃ নুরুজ্জামান, মোঃ কামরুল ইসলাম, মোঃ আবু তাহের, মোঃ শামসুদ্দীন, সুমন শেখ, খসরুল আলম নান্নু, অর্চনা মুখার্জি মালা ও প্রদীপ গুহ। পিরোজপুর জেলা জাসাসের আহবায়ক জাহিদুল ইসলাম ও সদস্য সচিব অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম কমিটি অনুমোদন করেছেন।
কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ও উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৯:৫৭:০১ ১৮৫ বার পঠিত | ● আহবায়ক ● কমিটি ● কাউখালী ● গঠন ● পিরোজপুর