ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৫ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় অটোরিক্সা চালকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

কলাপাড়ায় অটোরিক্সা চালকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ ২০২৫


 

কলাপাড়ায় অটোরিক্সা চালকের গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

 

পটুয়াখালী: কলাপাড়ায় সোহেল সিকদার (৩৭) নামের এক ইজিবাইক চালকের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সোহেল শিকদার পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের গনি শিকদারের ছেলে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, সোহেল কলাপাড়া পৌর শহরে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। বাদুরতলী স্লুইজ এলাকার একটি বাড়িতে তার পরিবার নিয়ে সে ভাড়া থাকতো। গতকাল সন্ধ্যায় তার স্ত্রীর সঙ্গে পারবারিক বিষয় নিয়ে ঝগড়া ঝাটি হয়। পরে রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ি। রাত চারটার দিকে স্ত্রী সুমি বেগম সেহরি খাওয়ার জন্য উঠে তার স্বামী সোহেলকে বিছানায় দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করে। পরে পাশের রুমে গিয়ে সোহেলকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস অবস্থায় দেখতে পান। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়র এগিয়ে এসে সোহেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণরের প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৮:৫২:০৩   ৩৮৫ বার পঠিত  |