ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আদালত বর্জন করলো আইনজীবীরা

ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আদালত বর্জন করলো আইনজীবীরা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আদালত বর্জন করলো আইনজীবীরা

পটুয়াখালী: কলাপাড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ এনে তাঁর অপসারণ দাবিতে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। বুধবার দুপুরে আইনজীবীদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির প্রতিনিধি ও কলাপাড়া চৌকি আদালত আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু জানান, আইনজীবীদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের অপসারণ দাবিতে আদালত বর্জনের সিদ্ধান্ত  হয়েছে। আজকের (বুধবার) মধ্যেই সভার রেজুলেশন জেলা জজ আদালতের প্রধান বিচারকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দেওয়া হবে। অবিলম্বে তাঁকে অপসারণ করা না হলে আইনজীবীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

এর আগে চৌকি আদালত আইনজীবী ভবনে মজিবুর রহমান চুন্নুর সভাপতিত্বে আইনজীবীদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, অ্যাডভোকেট আব্দুস সত্তার, অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট খন্দকার শাহাবুদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট কাওসার, অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ।

জ্যেষ্ঠ আইনজীবী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় কলাপাড়ার বিচারপ্রার্থী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে ঘুষ লেনদেনে জামিন ও খালাস আদেশ দেওয়াসহ তাঁর নানা কর্মকাণ্ডে আদালতের ভাবমূর্তি সংকটাপন্ন হয়ে পড়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৪৯:২১   ১৩১ বার পঠিত  |