ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের সহায়তায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের সহায়তায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


 

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের সহায়তায় অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

 

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জের উচাখিলায় প্রতিষ্ঠিত রেডিয়্যান্স মডেল স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে অসহায়-দরিদ্র ও বৃদ্ধ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) রেডিয়্যান্স মডেল স্কুল পরিবারের উদ্যোগে শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও সাবেক শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতায় এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন প্রতিষ্ঠানটি।

প্রথমে তাঁরা শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে বাড়ি বাড়ি অসহায়-দরিদ্র ও বৃদ্ধ মানুষের তালিকা তৈরি করে তাদের মাঝে এই ইফতার সামগ্রী শিক্ষার্থীদের মাধ্যমে ওই সকল অসহায় মানুষের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষার্থীরা মনের আনন্দে এইগুলো খুব গোপনীয়তার সহিত পৌঁছে দেয় ওই সকল অসহায়দের মাঝে। তবে যাদেরকে দিচ্ছেন তাদের নাম ঠিকানা ও ছবি তারা প্রকাশ করেননি।

ইফতার সামগ্রী বিতরণের পূর্বে অত্র বিদ্যালয়ের প্রয়াত সাবেক দুই শিক্ষার্থী নাঈম আহম্মেদ ও ইমরান হোসেনের আত্মার মাগফেরাত কামনায় প্রথমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক আজিজুল হক ও প্রধান শিক্ষক গোলাম মস্তোফা।

প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক আজিজুল হক বলেন, এ আয়োজনটি আমরা স্বল্প পরিসরে গত বছরও করেছিলাম। তবে এ বছর এটি আর একটু বড় পরিসরে করার চেষ্ঠা করেছি। মূলত শিক্ষার্থীদেরকে মানবিক কাজে উদ্বুদ্ধ এবং রোজার দিনে অসহায় মানুষদের কিছুটা সহযোগিতা করতেই আমাদের এ ব্যতিক্রমী আয়োজন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:২৪:৪৪   ১৮১ বার পঠিত  |