ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৭ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান

দোহারে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান


নিজস্ব প্রতিবেদক ( ঢাকা )
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ ২০২৫


 দোহারে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান

ঢাকা: দোহারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে দোহার উপজেলা প্রশাসন। শুক্রবার বিকালে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের খড়িয়া মৌজা এলাকায় অবস্থিত অবৈধ মেসার্স জিএকে ব্রিকসের লাইসেন্স না থাকায় এর চিমনি ধ্বংস ও সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম।এছাড়াও মেসার্স জিএকে ব্রিকসের অফিস ও স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহামান্য হাই কোর্ট বেঞ্জ এর এক আদেশ অনুসারে ঢাকা জেলার প্রশাসনকে আগামী ১৫ দিনের মধ্যে অবৈধভাবে গড়ে উঠা সকল অবৈধ ইটেরভাটা বন্ধের ও ভেঙ্গে ফেলার আদেশ প্রদান করেন মহামান্য হাই কোর্ট বেঞ্জ।
দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম জানান, ঢাকা জেলা প্রশাসক স্যারের অনুমতিক্রমে দোহারে সকল শ্রেণীর অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধসহ স্থাপনা ভেঙে দেওয়া হবে। দোহার উপজেলায় কোন অবৈধ প্রতিষ্ঠান যা পরিবেশের জন্য ক্ষতিকারক, সেইসকল প্রতিষ্ঠান আইনগত ভাবে অভিযান চালিয়ে ধ্বংস করে দেওয়া হবে। এই অভিযানে সহযোগিতা করেন দোহার থানা ও সাইনপুকুর তদন্তকেন্দ্রের পুলিশ ফোর্স।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:৩৮   ১২৪ বার পঠিত  |