ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১০ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ফুলপুরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ফুলপুরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


গোলাম মোস্তফা,ফুলপুর ( ময়মনসিংহ )
প্রকাশ: সোমবার, ১০ মার্চ ২০২৫


ফুলপুরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহ: ফুলপুরে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে ফুলপুর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের মাওড়াদেওরা চওরা বাড়ী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে,নকলা থেকে ফুলপুর যাওয়ার পথে সিএনজিটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।ঘাতক ট্রাকটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল।

ফুলপুর থানার এসআই জহিরুল ইসলাম জানান ট্রাক-সিএনজি সংঘর্ষের ঘটনায় ৩ নিহত হয়েছেন।প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি ট্রাকটি পালিয়ে গেছে।আমাদের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফুর রহমান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ উদ্ধার করি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:২৯:০১   ১৫০ বার পঠিত  |