![]()
ময়মনসিংহ: তারাকান্দায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সোমবার (১০ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের সহায়তায় অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা অরুনিমা কাঞ্চি সুপ্রভা শাওন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ,উপজেলা একাডেমিক সুপারভাইজার সুধন কুমার বিশ্বাস প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়নের অফিসের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম,তারাকান্দা মডেল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক নাজমুল হক ও তারাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাগর তালুকদার ও শামীম হোসাইন। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা লুৎফর রহমানের নেতৃত্বে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এইচ/এল
বাংলাদেশ সময়: ১৯:৪৫:৩৯ ১৫৬ বার পঠিত | ● অগ্নি ● তারাকান্দা ● নির্বাপন ● মহড়া ● ময়মনসিংহ