ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

রাজারহাটে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫


রাজারহাটে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম: রাজারহাটে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের দাবিতে এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজারহাট সোনালি ব্যাংক চত্বরে রাজারহাট উপজেলা বাসীর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানব বন্ধনে বিভিন্ন মসজিদের ইমাম,শিক্ষক,সামাজিক সংগঠনের কর্মী ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।

প্রতিবাদ সভায় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ বিচার কার্যকরের দাবি জানান বক্তারা।
প্রতিবাদ সভায় শিক্ষক মনিবুল ইসলাম বসুনিয়া,উপজেলা মডেল মসজিদের খতিব মাওঃ ওমর ফারুক বিল্লাহ,বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম রাশেদুল ইসলাম,শিক্ষক রাশেদুল ইসলাম,হাফেজ আব্দুল্লাহ আল মামুন,মাহমুদুল ইসলাম,আরিফুল ইসলাম,শোহানুর শামীম,শামসুজ্জামান
সজীব সহ অনেকে বক্তব্য দেন।

এইচ/এল

বাংলাদেশ সময়: ১৯:১৪:৩৫   ১৯১ বার পঠিত  |