![]()
ব্রাহ্মণবাড়িয়া: নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করছে পুলিশ।তবে চোরচক্রের কাউকে আটক করতে পারিনি। মঙ্গলবার (১১/০৩) বিকেলে পুলিশের এক বিশেষ অভিযান চালিয়ে নবীনগর পৌরসভার জমিদার বাড়ি এলাকার বালুচর মাঠসংলগ্ন একটি গোডাউন এই ১১ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
পুলিশ সুত্র জানায়, পৌরসভার জমিদার বাড়ির বালুচর মাঠের পাশে আরফাতুল ইসলাম মিয়ার গোডাউনে একাধিক চোরাই মোটরসাইকেল রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক বলেন, চোরাই মোটরসাইকেল চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে । একই সঙ্গে এসব অবৈধ কার্যক্রম রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:২২:৫৭ ২২৪ বার পঠিত | ● উদ্ধার ● চোরাই ● নবীনগর ● মোটরসাইকেল