ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১২ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দেশব্যাপী ধর্ষণের বিচারের দাবীতে বাউফলে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন

দেশব্যাপী ধর্ষণের বিচারের দাবীতে বাউফলে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: বুধবার, ১২ মার্চ ২০২৫


 দেশব্যাপী ধর্ষণের বিচারের দাবীতে বাউফলে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন

পটুয়াখালী: বাউফলে দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ও সমাবেশ করেছে বাউফল সরকারী কলেজের বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাউফল শাখা ও উপজেলা শাখা। বুধবার সকালে ইসলামী ছাত্র আন্দোলনের বাউফল সরকারী কলেজ শাখার সভাপতি রুহুল আমিনের নেতৃত্বে শতাধিক ছাত্র কলেজ গেট থেকে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা স্মৃতিস্তম্ভের সামনে সমাবেশ করেন।

সমাবেশে ইসলামী আন্দোলনের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তারা বলেন,দেশব্যাপী দিন দিন নারীদের উপর নির্মম অত্যাচার এবং বেবিচারি হচ্ছে। যা সাধারন মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। যাহা রাস্ট্রের জন্য বা জাতির জন্য অভিশাপ। এভাবে চলতে দেয়া যাবেনা। দেশের প্রচলিত আইনের মাধ্যমে এই ধর্ষণকারি কে ফাঁসি দিলে ধর্ষণ নামের শব্দটা দেশ থেকে বিতারিত হবে।

আপনারা প্রশাসন,আমরা জনগন,আমাদের যান,মালের নিরপত্তা দিন। তা না হলে কঠিন আন্দোলন শুরু করবে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি এমদাদুল্লাহ এবং মোঃ রাতুল হোসেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৩:৫০   ১৯৫ বার পঠিত  |