![]()
সুনামগঞ্জ: ধর্মপাশায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নির্মিত ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চন্দ্রসোনার থাল, সোনামড়ল, গুরমার হাওরসহ বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবদের বিভিন্ন পরামর্শ দেন। তিনি ফসল তোলার আগ পর্যন্ত বাঁধ রক্ষণাবেক্ষণ ও পাহারা দেওয়ারও নির্দেশনা দেন।
এ সময় অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত চন্দ, পানি উন্নয়ন বোর্ড (পওর বিভাগ-১) এর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট পিআইসি কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২১:১০:১৩ ২২০ বার পঠিত | ● জেলা প্রশাসক ● ধর্মপাশা ● বাঁধ পরিদর্শন