![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে, ১২ মার্চ বুধবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ইউপি সদস্য আখতারুন নাহার রেবা, স্কুল ছাত্রী জান্নাত ফাতেমা প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, পিরোজপুর জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক ও কাউখালী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার।
এইচ/এল
বাংলাদেশ সময়: ২১:১২:৪২ ১১৩ বার পঠিত | ● আলোচনা ● কাউখালী ● দিবস ● নারী ● পিরোজপুর ● সভা