![]()
ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে। জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত আছে, তাদের দোসররা আমাদের মধ্যে গাফটি মেরে বসে আছে। এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রামে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা উপলক্ষে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
শামা ওবায়েদ বলেন, দলের দুঃহসময়ের নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে। গত ১৭ বছরে যাদেরকে মাঠে পাইনি, তারা এখন দলে ভীড় করছে। তাদেরকে পিছনের কাতারে রাখতে হবে। বিগত দিনে যে নির্বাচন হয়েছে, তাতে ভোট কেন্দ্রে কোন ভোটার যায়নি। দেখতে পেয়েছি সব কুকুর-বিড়াল ভোট কেন্দ্রে খেলা করছে। ৭ জানুয়ারির নির্বাচন হয় নাই, আওয়ামীলীগ আওয়ামী লীগ নাটক করে, আওয়ামীলীগকেই জিতিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ থাকতে দেশে খুন, ধর্ষন হয়েছে। এখন তো হাসিনা পালিয়েছে তাহলে দেশে খুন ধর্ষণ কেন এর জবাব দিতে হবে। এসময় তিনি মাগুরায় ধর্ষণের শিকার আছিয়ার জন্য দুঃখ প্রকাশ করেন। এবং এই ঘটনার সর্বোচ্চ বিচার দাবি করেন।
মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা ডাঃ কামরুল ইসলাম, সালথা উপজেলা যুবদল নেতা মো. কামরুল ইসলাম, ইসরাইল মাতুব্বর, কালাম বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সভাপতি ইউনুছ মাতুব্বর, মাহফুজুর রহমান খান, ছাত্রনেতা সোহাগ সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৩:৩১:৩৫ ২০৫ বার পঠিত | ● বিএনপি ● শামা ওবায়েদ ● সালথা