ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৬ মার্চ ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ ২০২৫


কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে জোয়ারের স্রোতে ভেসে এসে সৈকতের গঙ্গামতি পয়েন্টে বালুতে আটকে যায়। স্থানীয় জেলে জসিম উদ্দিন সৈকতের পাশে ডলফিনটি দেখতে পান।
প্রায় পাঁচ ফুট লম্বা এই ডলফিনটির শরীরে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে, এটি কয়েকদিন আগেই মারা গেছে এবং স্রোতের টানে সৈকতে ভেসে এসেছে। স্থানীয়রা জানান, এর আগেও কুয়াকাটা সৈকতে অনেক মৃত ডলফিন ভেসে আসার ঘটনা ঘটেছে। তবে কী কারণে এই ডলফিনটির মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং মাছ ধরার জালের ফাঁদে পড়া সামুদ্রিক প্রাণীর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে এ জাতীয় ডলফিন পাওয়া যায়। যে কারণেই মৃত্যু হোক না কেন, এটি কাঙ্ক্ষিত নয়। সামুদ্রিক জলজ পরিবেশ সঠিক রাখার জন্য ডলফিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩৯   ১৭৪ বার পঠিত  |