![]()
পাবনা: সুজানগরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সুজানগর পৌরসভার কারিগরপাড়া(গবড়েপাড়া) এলাকায়। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটলেও ৪দিন পর বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে মো.নয়ন খাঁ নামে এক যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন। নয়ন খাঁ ওই এলাকার মো.আন্টু খাঁর ছেলে।মামলা সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে গৃহবধূ তার নিজ বাড়ির আঙ্গিনায় গাছের পাতা ঝাড়ু দিচ্ছেলেন। এ সময় বখাটে যুবক নয়ন খাঁ বাড়িতে প্রবেশ করে ওই গৃহবধুকে এক গ্লাস পানি পান করার কথা বলে। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাকে পানি এনে দিলে এ সময় ওই গৃহবধূর পিছন দিক থেকে জড়িয়ে ধরে মুখ চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
এ বিষয়ে মঙ্গলবার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পলাতক নয়ন খাঁকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১৮:১৫ ১৩৪ বার পঠিত | ● গৃহবধু ● চেষ্টা ● ধর্ষষ ● সুজানগর