ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ড্রাফট » রাজারহাটে ৪৩হাজার দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু

রাজারহাটে ৪৩হাজার দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫


রাজারহাটে ৪৩হাজার দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু

কুড়িগ্রাম: ঈদ উল ফিতর উপলক্ষে রাজারহাট উপজেলায় ৪৩হাজার অসহায়,দুস্থ ও অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক।

সংশ্লিষ্ট সুত্র জানায়,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ছিনাই ইউনিয়ন পরিষদে ৬হাজার ৫শত ৫৪পরিবার,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদে ৬হাজার ৮শত ২৪পরিবার,উমরমজিদ ইউনিয়ন পরিষদে ৬হাজার ৩শত ৫৪পরিবার,নাজিমখান ইউনিয়ন পরিষদে ৪ হাজার ৭শত ৩৩পরিবার,বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদে ৪হাজার ৪৮পরিবার,চাকিরপশার ইউনিয়ন পরিষদে ৬হাজার ৮শত ৪৪পরিবার সহ সর্বমোট ৪৩হাজার ৬১টি পরিবারের সুবিধাভোগীর জন্য জনপ্রতি ভিজিএফের দশ কেজি করে চাল বরাদ্দ করা হয়।

ভিজিএফ চাল বিতরণী উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা পাট ও বস্ত্র উপ-সহকারী এবং ট্যাগ কর্মকর্তা রতন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন ।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন,সরকারি নির্দেশনা মেনে তালিকা প্রস্তুত ও যাচাই-বাছাই শেষে আমরা বিতরণ কার্যক্রম শুরু করেছি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৫:৫৭   ৮৮ বার পঠিত  |