![]()
গাজীপুর: কালীগঞ্জে জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি করে রাস্তা দখল করে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন উর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ আর্থিক জরিমানা আদায় করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ টি মামলায় ব্যবসায়ী আল আমিনকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি বাজার মনিটরিং করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি বলেন, বিভিন্ন পণ্য সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্য প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ নয়াবাজার অভিযান পরিচালনা করা হয়।রাস্তা দখল করে জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি করে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ওই ব্যবসায়ী আর্থিক জরিমানা করা হয়েছে।
আফ/আর
বাংলাদেশ সময়: ২০:৪৪:১৬ ৯৭ বার পঠিত | ● অপরাধ ● কালিগঞ্জ ● গাজিপুর ● গ্যাস সিলিন্ডার ● জরিমানা ● বিক্রি ● ব্যবসায়ী ● রাস্তা দখল