![]()
ময়মনসিংহ: ফুলপুরে মোটরসাইকেলের ধাক্কায় হাসিনা আক্তার নামের এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার বালিয়া ইউনিয়নের মইশাকান্দা তেমাথার মোড় কুদ্দুস এর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে
ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হাসিনা আক্তার বালিয়া ইউনিয়নের নলচাপড়া এলাকার হাতেম আলীর স্ত্রী,তিনি বিভিন্ন গ্রামে গ্রামে নারীদেরকে তাবলীগের দাওয়াতী কার্যক্রমের (তালিম) দিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয়রা জানান,নিহত হাসিনা আক্তার গতকাল ইফতারের পর তালিম শেষ করে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন এমন সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।
এ বিষয়ে ফুলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি জানান মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত পথচারী নারীর মৃত্যুতে নিহতের পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ মমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এইচএল/আর
বাংলাদেশ সময়: ১৬:৫৭:২৬ ৩১২ বার পঠিত | ● নারীর ● পথচারী ● ফুলপুর ● ময়মনসিংহ ● মৃত্যু