ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » সালথায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বিনামূল্য বকনা বাছুর বিতরণ

সালথায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বিনামূল্য বকনা বাছুর বিতরণ


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫


সালথায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের মাঝে বিনামূল্য বকনা বাছুর বিতরণ

ফরিদপুর: সালথায় ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বিনামূল্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় সালথা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ২০জন জেলেকে ১টি করে মোট ২০ টি বকনা বাছুর, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৫:২৬   ১১৩ বার পঠিত  |